১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা: আহত পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাল সেনাবাহিনী।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • প্রকাশ : ০২:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 15

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙামাটির সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (১৪ মার্চ ) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নাম্বারবিহীন একটি সিএনজি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সেনাবাহিনীর তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপের ফলে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা: আহত পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাল সেনাবাহিনী।

প্রকাশ : ০২:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬