১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালী মির্জাগঞ্জে প্রেমের টানে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 37
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস দিয়ে মোঃ সাগর ভূঁইয়া ওরফে সাবু (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা শ্রীনগর গ্রামে।
স্থানীয় মহিলা মেম্বর জনাবা বুলবুলি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর নাবালিকা এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো সাগর ভূইয়া ওরফে সাবু। ওই নাবালিকা স্কুল ছাত্রী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুক্রবার রাতে সবার অগোচরে বাড়ির পেছনে বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় সাগর ভূইয়া ওরফে সাবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, সাগর ভূইয়া ওরফে সাবু বিভিন্ন সময়ে মেয়েদের উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো।
এসব প্রস্তাব সাড়া না পাওয়ায় দীর্ঘদিন যাবত হতাশাগ্রস্থ হয়ে এক পর্যায়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় মৃতের সৎ মা রাশিদা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। সাগর ভুইয়া ওরফে সাবু উপজেলার শ্রীনগর গ্রামের দুলাল ভূইয়ার পুত্র।





















