ঈদুল ফিতর উপলক্ষে লায়ন সাজ্জাদ হোসেন সোহেলের শুভেচ্ছা বার্তা
- প্রকাশ : ১১:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 23
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক লায়ন সাজ্জাদ হোসেন সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি।” তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
লায়ন সাজ্জাদ হোসেন সোহেল সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দেশবাসীসহ প্রবাসীদের ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি দি প্যারাডাইস এন্টারপ্রাইজ ও সায়ান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর। পাশাপাশি তিনি ইংলিশ রোড আয়রন এন্ড স্টীল মার্চেন্ট এসোসিয়েশন (ERISMA)-এর সদস্য, Dhaka Chamber of Commerce & Industry (DCCI)-এর সদস্য এবং লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার্স-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

















