দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় হলেও ভোগান্তি কম।
- প্রকাশ : ০২:৪৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 8
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে দৌলতদিয়া ঘাটে। ভিড় বাড়লেও এবার মানুষের ভোগান্তি কম হচ্ছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। তবে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই ভোগান্তি।
ফেরি ও লঞ্চ থেকে নেমে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।
ঢাকা থেকে আসা মোটরসাইকেল চালক জাকির হোসেন বলেন, ‘মোটরসাইকেলে সহজেই ফেরি পার হয়ে এসেছেন। তেমন কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না।’
রহিমা বেগম নামে এক নারী যাত্রী বলেন, আগের চেয়ে ভাড়া বেশি নিচ্ছে। তবে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বাড়ানো হয়েছে ফেরি। বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি, ২০টি লঞ্চ চলাচল করছে। এদিকে ঘাট এলাকায় চুরি ছিনতাই বন্ধে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রশাসন।


















