ঈদের দিনও দায়িত্বে নিয়োজিত প্রহরীদের পাশে লায়ন সাজ্জাদ হোসেন সোহেল।
- প্রকাশ : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
পবিত্র ঈদুল ফিতর—আনন্দ, মিলন আর ভালোবাসা ভাগাভাগির দিন। তবে এই আনন্দঘন দিনে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও দায়িত্বের তাগিদে কর্মস্থলে থাকতে হয় সমাজের কিছু নীরব যোদ্ধাকে। বিশেষ করে বিভিন্ন এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডরা ঈদের দিনও দায়িত্ব পালন করে যান নিরলসভাবে।

পরিবার-পরিজন থেকে দূরে থেকে, নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে এই নিম্নবিত্ত কর্মজীবী মানুষগুলো যখন দায়িত্ব পালন করে যাচ্ছেন, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন মানবিক উদ্যোগের জন্য পরিচিত লায়ন সাজ্জাদ হোসেন সোহেল।
ঈদের দিন নামাজ শেষে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্বে থাকা এটিএম বুথের সিকিউরিটি গার্ডদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ত্যাগের প্রতি সম্মান জানান।

লায়ন সাজ্জাদ হোসেন সোহেল, যিনি দি প্যারাডাইস এন্টারপ্রাইজ ও সায়ান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর, পাশাপাশি ইংলিশ রোড আয়রন এন্ড স্টীল মার্চেন্ট এসোসিয়েশন (ERISMA)-এর সদস্য, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সদস্য এবং লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার্স-এর ভাইস প্রেসিডেন্ট—তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে তিনি বলেন, “ঈদ সবার জন্য আনন্দের দিন হলেও অনেক মানুষ আছেন যারা দায়িত্বের কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন। বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে থাকা এই ভাইদের অবদান আমরা অনেক সময়ই দেখি না।
তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারলেই আমার কাছে সেটাই বড় পাওয়া। যতদিন পারি, আমি এই উদ্যোগ চালিয়ে যেতে চাই। স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগই পারে অসহায় ও পরিশ্রমী মানুষদের মুখে হাসি ফোটাতে। মানবিকতা ও দায়িত্ববোধের এই দৃষ্টান্ত ঈদের প্রকৃত শিক্ষা—ভাগাভাগি ও সহমর্মিতারই এক উজ্জ্বল উদাহরণ।


















