০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের তীব্র সংকট, ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীর।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 14

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে “তেল নেই” স্টিকার ঝুলতে দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সব পাম্পেই অকটেন, পেট্রোল ও ডিজেলের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

এমন সংকটময় পরিস্থিতিতে ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে উপজেলার জামতলী এলাকায়। সেখানে স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিন তার নিজ দোকান থেকে সীমিত মজুদের মধ্যেও নিয়মিতভাবে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, যখন অধিকাংশ পাম্পে তেলের সংকটে কার্যক্রম প্রায় বন্ধ, তখন তিনি তার মজুদ থাকা তেল সাধারণ মানুষের মাঝে বিক্রি করে যাচ্ছেন। সরকার নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করছেন তিনি, নিচ্ছেন না অতিরিক্ত কোনো অর্থ।

শাহাবুদ্দিন বলেন, “আমার কাছে যতটুকু তেল মজুদ আছে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষের কাছে সরবরাহ করে যাবো। সংকটের এই সময়ে মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এমন মানবিক পদক্ষেপ সংকটের সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

জ্বালানি তেলের তীব্র সংকট, ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীর।

প্রকাশ : ০২:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬