০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ ফিতা মিয়া-জয়পুরহাট প্রতিনিধিঃ
- প্রকাশ : ০২:২৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 15
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ ফিতা মিয়া-জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ২৮ মার্চ শনিবার সকাল ৯টায় কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অডিটোরিয়ামে কালাই উপজেলা আমীর মাওঃ মুনছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস,এম রাশেদুল আলম সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ। এছাড়াও শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন জেলা তারবিয়াত সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ মাহমুদুল হাসান, নায়েবে আমীর মোঃ তাইফুল ইসলাম ফিত, পৌর আমীর আব্দুল হান্নান, মোঃ আব্দুর রউফ, মাওঃ মোজাফ্ফর হোসেন, মাওঃ গোলাম আজম,মোঃ আজিজুল হক, বেলাল উদ্দীন, মোঃ মোনতাহার হোসেন প্রমূখ।




















