১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত।

আল আমিন মেহেরপুর।
  • প্রকাশ : ১১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 10

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আল আমিন মেহেরপুর।

মেহেরপুরে সড়ক যেন দিন দিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। আবারও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরতাজা প্রাণ। রবিবার (আজ) দুপুর আড়াইটার দিকে মেহেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহত ইমন হোসেন শহরের বোসপাড়ার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। আহত সাগর আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন হোসেন ও সাগর আহমেদ মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।

আহত সাগর আহমেদকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া যানবাহন চলাচল, অবৈধ যান নিয়ন্ত্রণে উদাসীনতা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মেহেরপুরের সড়কগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত।

প্রকাশ : ১১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬