পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ১১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জাহিদ হাসান। এসময় পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা । তিনি সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মিরাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




















