১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দিনাজপুরের রক্তবিন্দু সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃততে শ্রদ্ধা নিবেদন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 36
মো:রাজু ইসলাম,খামসামা(দিনাজপুর)
দিনাজপুর জেলার খানসামা উপজেলায়”রক্তবিন্দু” সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃততে শ্রদ্ধা নিবেদন করেন “রক্তবিন্দু”সেচ্ছায় রক্তদাতা সংগঠনের সদস্যরা।আজ(১৫-ই আগস্ট)জাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃততে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সগঠনের সদস্যরা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন সংগঠনের সদস্যরা।শনিবার ১৫ ই আগস্ট সকাল ১০:৩০মিনিটে খানসামা উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাটে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন “রক্তবিন্দু”সেচ্ছায় রক্তদাতা সংগঠনের আহ্বায়ক শাফায়াত জামিল,যুগ্মআহ্বায়ক নাইম ইসলাম এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:সুমন শাহ্,রায়হান,রাজু,বিজয়,রাশেদ,সাগরসহ আরো অনেকে।





















