১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু।
জিল্লুর রহমান শরীয়তপুর:
- প্রকাশ : ০১:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 9
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জিল্লুর রহমান শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন ঢালী। বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।
জানা যায়, গত ২৪ মার্চ বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় পথচারী আনোয়ার হোসেন ঢালী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকায় নেওয়ার পর একই দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন ঢালী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব কুতুবপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।




















