অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা।
- প্রকাশ : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 8
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাটি সম্প্রতি নীলফামারী শিল্পকলা মিলনায়তনে আয়োজন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্ঠা অসকস নীলফামারী জনাব মোঃ নায়িরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম সিভিল সার্জন অফিসার ডা. মো. জাহাঙ্গীর কবির।
সভায় সমিতির বিগত তিন বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং সমিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




















