১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
হলফনামায় বার্ষিক আয় যত দেখালেন সাকিব
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / 70
নিজেস্ব প্রতিবেদক,মাগুরা
মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেখিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় আয়-ব্যয়ের হিসেব থেকে এসব তথ্য জানা গেছে।
তিনি ক্রিকেট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক ঋণ দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক ঋণ দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। স্বর্ণ দেখিয়েছেন ২৫ ভরি। আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা। শুধু ইস্টার্ন ব্যাংকেই তার ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা ঋণ রয়েছে বলেও উল্লেখ করেছেন। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।
হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস।
এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।





















