১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারক চক্রের ফাঁদে পড়া লাভলী বেগমের সংবাদ সম্মেলন।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 8

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
——————-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদেশে নেওয়ার নামে প্রতারক চক্র আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে,এমটি অভিযোগ করেন এক ভুক্তভোগী। এ ব্যপারে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিয়ানী সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে কাশিয়ানী দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ মনির শেখের স্ত্রী মোসাম্মৎ লাভলী বেগম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, আবুল খায়ের এবং তার স্ত্রী নাছরিন বেগম সহ আরো দুই তিন জন মিলে আমার ছেলে ফয়সাল (২৪) কে পর্তুগাল পাঠিয়ে দেবে, এর বিনিময়ে ১৮ লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। আমরা তাদের কথায় রাজি হয়ে আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের নিকট প্রথমে পাঁচ (৫) লক্ষ টাকা এবং পরে তারা আমার নিকট থেকে আরো তিন (৩) লক্ষ টাকা নেয়। বাকি টাকা ছেলেকে বিদেশে পাঠানোর সময় দিতে হবে।এ সময় তিনি আরো বলেন,আমার ছেলের নাম ফয়সাল। তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র তারা নিয়েছে।

লাভলী বেগম এবং আবুল খায়ের তাদের একই জায়গায় বসবাস। আনুমানিক গত ১১ মাস পূর্বে আবুল খায়ের ও নাছরিন বেগম তাকে সাথে নিয়ে কাশিয়ানীর একটি স্বর্ণের দোকানে গিয়ে সেখান থেকে তারা তাদের গচ্ছিত গহনা উত্তোলন করে। পরে তাদের ফুফাতো ভাই তপন তাদের’কে সেই গহনা গুলো বেবি সপ দোকানের জনৈক রিপনের নিকট গচ্ছিত রাখতে বললে, তারা সেগুলো রিপনের নিকট গচ্ছিত রাখে। অভিযোগকারী লাভলী বেগম আরো জানান, বিগত ১৬ মাস হয়ে যায় আমার ছেলেকে পর্তুগালে পাঠানোর কোনো খোঁজ খবর না পেয়ে আমি তাদের নিকট অনুনয়- বিনয় করতে থাকি।

এভাবে অনেকদিন কেটে যায় আবুল খায়ের আমার কোন কথায় সাড়া না দিয়ে, উলটো সে আমার সাথে বিভিন্ন ধরনের তাল বাহানার করতে থাকে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরো বলেন, ধার দেনা করে এতগুলো টাকা দিয়ে এখন আমি দিশেহারা। তারা আমার টাকাগুলো দেবে না বিধায় আমার বিরুদ্ধে উক্ত গহনা গুলো চুরির মিথ্যা বদনাম ও আমাকে হুমকি দিচ্ছে। এ ব্যপারে আমি কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ সময় লাভলী বেগমের সাথে উপস্থিত ছিলেন, তার পুত্রবধূ আরিফা বেগম (২০) ও ছেলে ফয়সাল (২৪) সহ তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এ ব্যপারে অভিযুক্ত আবুল খায়ের ও তার স্ত্রী নাছরিন বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায় নাই। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লাভলী বেগমের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে লাভলী বেগম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

প্রতারক চক্রের ফাঁদে পড়া লাভলী বেগমের সংবাদ সম্মেলন।

প্রকাশ : ০২:০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬