সংবিধান সংশোধনে দ্রুত বিশেষ কমিটি গঠন হবে–চিফ হুইপ।
- প্রকাশ : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 13
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
ডেস্ক রিপোর্ট।
——————
সংবিধান সংশোধনের লক্ষ্যে খুব শিগ্গিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, সংবিধান সংশোধনের এই কমিটিতে সরকারি দল, বিরোধী দল,স্বতন্ত্র সদস্য এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় এবং এ ক্ষেত্রে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হবে। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৫ থেকে ২০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। তবে কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলও এই কমিটিতে অংশ নেবে।
তিনি বলেন, দেশের কল্যাণের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং এ বিষয়ে সরকার আন্তরিক। সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। চিফ হুইপ বলেন,সংবিধান সংশোধন কমিটিতে সব দলের প্রতিনিধিত্ব থাকা জরুরি। তিনি বলেন, “এক হাতে যেমন : হ্যান্ডশেক হয় না, তেমনি সব দলের অংশগ্রহণ ছাড়া সংবিধান সংশোধন করা উচিত নয়।” তিনি আশা করেন, বিরোধী দলও এই কমিটিতে যোগ দেন।




















