তারাকান্দায় ০৪ টি ফিলিং স্টেশনে উপজেলা প্রশাসন-এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
- প্রকাশ : ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 11
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
গত ৩০/০৩/২০২৬ (সোমবার) বিকেল ০৩ টা থেকে সন্ধ্যা ০৬:৩০ টা পর্যন্ত তারাকান্দা উপজেলার ৪ টি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ এ সময় ঢাকুয়া ইউনিয়নের “আড়িয়াল ফিলিং স্টেশন” এবং তারাকান্দা ইউনিয়নের “হিমালয় ফিলিং স্টেশন”-এর মজুদ ট্যাংক পরীক্ষা করে বিক্রয়যোগ্য পেট্রোলিয়াম এর মজুদ থাকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এস, এম, নাজমুস ছালেহীন এর উপস্থিতিতে পুনরায় তেল বিক্রি কার্যক্রম চালু করা হয়৷
তারাকান্দা ইউনিয়নের ” চৌধুরী ফিলিং স্টেশন” এবং “জামান ফিলিং স্টেশন”-এ পেট্রোল এবং অকটেনের মজুদ পাওয়া যায়নি৷ তেল প্রাপ্তি সাপেক্ষে বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্দেশ দেয়া হয়।
তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ময়মনসিংহ এবং উপজেলা প্রশাসন তারাকান্দা নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ গ্রাহক পর্যায়ে বিভ্রান্ত হয়ে তেল কিনে মজুদ না করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আমিনুল ইসলাম৷ এ সময় তারাকান্দা থানার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন৷




















