নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
- প্রকাশ : ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫৭০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে নীলফামারীতে। বুধবার ১ এপ্রিল সকালে ৫ বছরে ২৫ টি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ বিষয়ে নীলফামারী আর ৫৭০ আঞ্চলিক মহাসড়ক বৃক্ষরোপন কার্যক্রমের জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মোঃ নাইরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে তা যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে, তেমনি ভবিষ্যতে অর্থনৈতিক দিক থেকেও লাভজনক হবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়কের দুই পাশে সমন্বিতভাবে গাছ লাগানো এবং পরিচর্যার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে গাছগুলো টিকে থাকে।নঅনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, সড়কের পাশে গাছ লাগানো হলে তা একদিকে ছায়া দেবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।




















