০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 8

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করার দায়ে ৭ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানের সময় হেলমেটবিহীন চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনা কমবে

Please Share This Post in Your Social Media

মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

প্রকাশ : ০১:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬