০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় স্কাউট সমাবেশ ও সপ্তম কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি:
  • প্রকাশ : ০১:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 6

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ স্কাউটস, দীঘিনালা শাখার আয়োজনে তৃতীয় স্কাউট সমাবেশ ও সপ্তম কাব ক্যাম্পুরী-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পুরীতে মোট ৫২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিটি বিদ্যালয় থেকে ৪ জন করে কাব শিশু অংশগ্রহণ করে। এছাড়া উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন করে মোট ৭২ জন স্কাউট এতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। এ সময় তিনি স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউট সম্পাদক দয়া শান্তি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কণিকা খীশা, উপজেলা স্কাউট সম্পাদক আক্কাস আলী, উপজেলা স্কাউট কমিশনার বদিউজ্জামান জীবন সহ বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তিন দিনব্যাপী এ ক্যাম্পুরীতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষ দিন আকর্ষণীয় তাঁবু জলসার মাধ্যমে ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

তৃতীয় স্কাউট সমাবেশ ও সপ্তম কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন।

প্রকাশ : ০১:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬