০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

শ্রী কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 9

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

শ্রী কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:

আসন্ন নীলফামারী প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে জেলার সাংবাদিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন কামনা করছেন।

এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক মহলের পরিচিত মুখ শ্রদ্ধেয় হাসান রাব্বি প্রধান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিল্লাদুর রহমান মামুন। তারা দু’জনই দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত থেকে নীলফামারীর গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

প্রার্থীরা তাদের নির্বাচনী অঙ্গীকারে জানিয়েছেন, নির্বাচিত হলে নীলফামারী প্রেসক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা জেলার সার্বিক উন্নয়ন ও সঠিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে প্রার্থীরা বলেন, “আপনাদের মহামূল্যবান ভোটই পারে একটি সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে। আমরা আশা করি, আপনারা যোগ্যতা, সততা ও দায়িত্ববোধ বিবেচনা করে আমাদের পাশে থাকবেন।” জানা গেছে, নীলফামারী প্রেসক্লাব নির্বাচন আগামী ০৬ এপ্রিল ২০২৬ (সোমবার ) অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

সাংবাদিক মহলে প্রত্যাশা করা হচ্ছে, এ নির্বাচন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব উঠে আসবে, যা নীলফামারীর সাংবাদিক সমাজকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

প্রকাশ : ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬