ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন এমপি মনোয়ার হোসেন।
- প্রকাশ : ০২:৩০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 11
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
মাগুরায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ,মুগ ফসলের বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার ৪ এপ্রিল সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
আয়োজকরা জানান চলতি বছর খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশি আউশের বীজ ও সার ,১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। মাগুরা জেলার কৃষি উন্নয়নে কৃষি বিভাগ কাজ করছে। বিভিন্ন মৌসুমে মাগুরা জেলার কৃষকদের মাঝে দেওয়া হচ্ছে বিনামূল্যে সার ও বীজ।
এরই আওতায় শনিবার মাগুরায় কৃষকদের মাঝে চলতি মৌসুমের উফশী আউশ,মুগ মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হলো। পাশাপাশি কৃষকদের মাঝে হলো আধুনিক প্রযুক্তির পেঁয়াজ সংরক্ষণের ফ্লো মেশিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।




















