মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
- প্রকাশ : ০৩:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাঁঠি গ্রামে ৭নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনাব আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে, মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ রিয়াদ মাহমুদ (পিপিএম) ভারপ্রাপ্ত কর্মকর্তা কোটালীপাড়া থানা। বিশেষ অতিথি যুগ্ন সাধারণ সম্পাদক কোটালীপাড়া থানা বিএনপি জনাবঃ মানিকুজ্জামান হাওলাদার। জনাবঃ মোঃ সাদ্দাম হোসেন খান সাব- ইন্সপেক্টর কোটালীপাড়া থানা।

জনাবঃ হান্নান মুন্সী বিশিষ্ট সমাজ সেবক- ও শিক্ষানুরাগী। জনাবঃ আনোয়ার হোসোন বরকতুল্লাহ সহ এলাকার আরো অনেক বিশিষ্টজন। জনাব মানিকুজ্জামান হাওলাদার বলেন মাদককে না বলুন জিবনকে ভালোবাসুন এই মাদক যুব সমাজকে এমন ভাবে গ্রাস করেছে যা সমাজে মাথা নত করা ছাড়া তাদের আর কোন উপায় নেই,এই কাঁঠিগ্রাম থেকেই মাদক বিরোধী আন্দোলনের যাত্রা শুরু হবে।তাই আমরা সবাই মাদকের বিরুদ্ধে সচেতন হই, যাতে যুব সমাজটা মাদকের পথে ভবিষ্যতে ধাবিত না হতে পারে।আর যদি কেউ মাদককে কেন্দ্র করে আমার গ্রামের থানায় ধরা পরে তাহলে তার জন্য কোন সুপারিশ এর জন্য যাবোনা। বরং পুলিশকে আরো
সহযোগিতা করবো। এ বিষয়ে সাব-ইন্সপেক্টর জনাব সাদ্দাম হোসেন খাম বলেন মাদক এমন একটি মরণ ব্যাধি যা পুরো পরিবারটাই ধংশ করে দেয় তিনি বলেন আপনারা গ্রামবাসী যদি পুলিশ কে সহযোগিতা করেন তহলে একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গড়তে পারবো। সর্বশেষ বক্তব্যে প্রধান অতিথি জনাবঃ রিয়াদ মাহমুদ বলেন আমাদেররলক্ষ্যে থাকবে মাদককে কিভাবে নির্মূল করা যায়।
এবং প্রতিটি পরিবারকে দ্বায়ীত্ব নিতে হবে মাদকের বিরুদ্ধে শুধু তাই নয় কাঁঠিগ্রাম ৭নং ওয়ার্ড থেকে মাদক বিরোধী অভিযানের অগ্রযাত্রা- শুরু,আপনারা আমাদের চব্বিশ ঘন্টা পুলিশ সার্ভিস এর নাম্বার নিয়ে নেন তথ্যদাতার নাম পরিচয় গোপন রেখে চব্বিশ ঘন্টাই পুলিশ আপনার ডাকে সাড়া দিবে আপনাদের সহযোগীতা পেলে অনায়াসে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এই বক্তব্যে কাঁঠি গ্রামবাসী ব্যাপকভাবে সাড়া দিয়েছে।এই বক্তব্য শেষে সভাপতি আলোচনা সভার মূলতবী ঘোষনা করেন।




















