০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উইনসরেক্স সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 4

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকরপাশা এলাকা হতে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (উইনসরেক্স) মাদকদ্রব্যসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আজ শনিবার ৪ এপ্রিল দুপুর আনুমানিক ১২ : ৪০ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমান বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২), মোঃ শাহারিয়ার হোসেন (২৫) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মোট ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (উইনসরেক্স) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে RAB পুলিশসহ প্রশাসনের পাশাপাশি সকলকে সহযোগিতার জন্যে আশা ব্যক্ত করেন। আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়বো।

Please Share This Post in Your Social Media

উইনসরেক্স সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬

প্রকাশ : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬