০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 85
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আবিদ নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাটবোয়ালিয়া এলাকায় নদীতে ডুবে মারা যায়। আবিদ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মোস্তাক আহমেদের শিশু সন্তান। নানা বাড়ি হাটবোয়ালিয়া গ্রামে থাকতো। আবিদের মা-বাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, রোববার সকালে আবিদ কয়েকজন বাচ্চার সাথে নদীর পাশে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত আবিদ মাথাভাঙ্গা নদীতে পড়ে যায়। পরে আবিদের মা সন্তানকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও খুঁজে পায়নি। বেলা ১০টার দিকে আবিদের লাশ হাটবোয়ারিয়া গ্রামের ব্রিজের নিকট ভাসমান অবস্থায় দেখতে পায়।
আলমডাঙ্গা থানার ওসি আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























