সড়কের জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের আশ্বাস।
- প্রকাশ : ০১:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা উপজেলাধীন ৬ নং ঢাকুয়া ইউনিয়নের হোগলা-টিউকান্দা সড়কে একটি বড় ধরনের খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। প্রতিদিন এই এলাকার জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণের পর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাহেবের সহোদর ভাই বিএনপি নেতা জোবায়ের হোসেন তালুকদার সাহেবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত সড়কের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তারপর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার তারাকান্দা (ইউএনও) মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে নির্বাহী অফিসার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকালের মধ্যেই মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উক্ত গর্ত সংস্কারের কাজ সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ। স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



















