০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:

আজ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি ঘিরে জেলা ক্রীড়া অঙ্গনে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ক্রীড়াবিষয়ক স্লোগানে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। বিজ্ঞ পিপি নীলফামারী জেলা জজ কোট এডভোকেট আবু সোয়েম
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার প্রসার অত্যন্ত জরুরি। তিনি নীলফামারীর ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতি গঠনের অন্যতম হাতিয়ার। নিয়মিত ক্রীড়াচর্চা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন

প্রকাশ : ০১:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬