সাংবাদিক পরিচয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক।
- প্রকাশ : ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 6
জাতীয় সাপ্তাহিক অন্যায়েরনপ্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
খুলনা মহানগরীতে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুই যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল প্রায় পৌনে ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড়ের হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24”-এর সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। তার এই পরিচয়ের আড়ালে কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চালিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহারের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।




















