১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে শর্ট সার্কিট অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেল চিকিৎসকধীন শিশু

হৃদয় চন্দ্র দাস :
  • প্রকাশ : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হৃদয় চন্দ্র দাস :

হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল চিকিৎসাধীন এক শিশু তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভুক্তভোগী শিশু রোগীর পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শী রোগীরা জানান, ওইদিন হাসপাতালে চিকিৎসাধীন ৮ মাস বয়সী শিশু রোগী তাসিনকে তার মা কাজল রেখা শ্বাসকষ্ট জনিত কারণে নেবুলাইজার মেশিন দিয়ে শ্বাস- প্রশ্বাস দেয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় হঠাৎ নেবুলাইজার মেশিনটিতে আগুন লেগে যায়। আশেপাশের রোগীরা এসে আগুন নেভায় এবং ওই শিশুসহ তার মাকে উদ্ধার করে। এদিকে অগ্নিকান্ডের সময় হাসপাতালের ইনডোরে থাকা রোগীরা আতংকিত হয়ে পড়ে। শিশুটির বাবা লাকসামের ভাটিয়াভিটা গ্রামের আবু তালেব জানান, জ্বর ও সর্দির কারণে তার ছেলেকে গত দুই দিন আগে ভর্তি করেছেন হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শিশু বাচ্চাটিকে নেবুলাইজ করছিল তার স্ত্রী। কিন্তু হাসপাতালের সার্ভিস লাইন থেকে নেবুলাইজার মেশিনে সংযোগ দিতে গিয়ে এ আগুনের ঘটে।

এদিকে রোগীদের অভিযোগ, এই দুর্ঘটনার পর হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়। হাসপাতালের বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যায় দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ড মহিলা ওয়াডে। এতে শিশু, বৃদ্ধ ও অন্যান্য রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর হাসপাতালের নার্স ও স্থানীয়রা ছুটে এলেও আবাসিক মেডিকেল চিকিৎসক কামরুল ইসলামকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

এদিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মকর্তা নাজিয়া বিনতে আলম জানান,এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হাসপাতালের বৈদ্যুতিক লাইনসহ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

হাসপাতালে শর্ট সার্কিট অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেল চিকিৎসকধীন শিশু

প্রকাশ : ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬