০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের অনিয়মের অভিযোগে মানববন্ধন

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ:
  • প্রকাশ : ১১:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি, সেবায় অবহেলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ জনগণ। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সেবাগ্রহীতারা। মানববন্ধনে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে সেবা নিতে গেলে সাধারণ মানুষকে নিয়মিত হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে গর্ভকালীন ভাতার প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় অথবা নানা অজুহাতে সেবা প্রদান বন্ধ রাখা হয়, আর টাকা দিলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হয়।ভুক্তভোগীদের আরও অভিযোগ,সরকারি বরাদ্দকৃত ঔষধ রোগীদের মধ্যে সঠিকভাবে বিতরণ না করে গোপনে বিক্রি করা হচ্ছে।

সেবাগ্রহীতাদের প্রায়ই “ঔষধ নেই” বলে ফিরিয়ে দেওয়া হলেও একই ঔষধ বাইরে সহজলভ্যভাবে বিক্রি হতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিন মজুদ রেখে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা নষ্ট করার নামে পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ ওঠে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।মানববন্ধনে অভিযোগ করা হয়,সংশ্লিষ্ট কর্মকর্তা রিংকু বাছাড় নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি প্রদর্শন করেন। রোগীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, সেবায় বিলম্ব এবং অসৌজন্য মূলক আচরণও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন,প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, ফলে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অভিযুক্তের বক্তব্য, অভিযোগের বিষয়ে রিংকু বাছাড় বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রকাশ : ১১:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬