নাজিরপুরে বিরোধীয় জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা :
- প্রকাশ : ০২:০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 7
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
সংগৃহীত।
জায়গা ও নিষেধাজ্ঞার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) জারি করা হয়েছে। আজ ১১ এপ্রিল, ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। আদেশে বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে স্থিতাবস্থা (Status-quo) বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মামলা ও আদালতের পর্যবেক্ষণ :
আদালতের নথিপত্র (দেওয়ানি মোকদ্দমা নং- ২৭৮/২০২৫) অনুযায়ী, মামলার বাদী সিকদার ফিরোজ এবং বিবাদী হাসিব সিকদার গংদের মধ্যে নাজিরপুর থানাধীন পশ্চিম ভীম কাঠি মৌজার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। মামলার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে যে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিবাদী পক্ষ যেন বিরোধীয় জমিতে কোনো ধরনের পরিবর্তন আনতে না পারে এবং জমির বর্তমান অবস্থা ও প্রকৃতি বজায় থাকে। এই আদেশ অমান্য করলে তা আদালতের অবমাননা হিসেবে গণ্য হবে।
অভিযোগ ও বর্তমান পরিস্থিতি : ভুক্তভোগী সিকদার ফিরোজ অভিযোগ করেন যে, বিবাদী পক্ষ দীর্ঘদিন ধরে চলাচলের পথে বাধা সৃষ্টি করে আসছিল এবং আদালতের পূর্ববর্তী নির্দেশনা গুলো উপেক্ষা করে আসছিল। আজ আদালতের নতুন এই ‘অস্থায়ী নিষেধাজ্ঞা’ জারির ফলে ভুক্তভোগী পরিবার আইনি সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় আইনি বিশেষজ্ঞরা বলছেন,আদালতের পক্ষ থেকে স্থিতাবস্থা (Status-quo) জারি করার পর ওই জমিতে কোনো পক্ষই কোনো ধরনের নতুন স্থাপনা নির্মাণ বা গাছ কাটাসহ কোনো পরিবর্তন আনতে পারবে না। নাজিরপুর থানা পুলিশকেও আদালতের এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা হয়েছে।বিবদমান এই পরিস্থিতির স্থায়ী সমাধানে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।




















