সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।
- প্রকাশ : ০২:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
শহীদ জিয়ার পথ অনুসরণ করে মাগুরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে “খাল খনন” কর্মসূচির আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় বাবুখালী ইউনিয়নের রায়পুর স্লুইস গেট থেকে বালিদিয়া ইউনিয়নের নির্বিষখালী পর্যন্ত শনিবার ১১ এপ্রিল এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে। সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















