১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে দিঘিনালা জোনের আয়োজনে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে গত ২৭ মার্চ সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন দিঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি) তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। খাগড়াছড়ি রিজিয়ন সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে যাব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা।

প্রকাশ : ০১:৪৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬