০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার এর অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে মোট ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ১৫ই এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বেলা ১১.০০টা থেকে ০১.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, গোখাদ্য, ভূষি, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় শত্রুজিতপুর বাজারে মেসার্স অরিন রাইচ মিল নামক প্রতিষ্ঠানে অভিযানে পাওয়া যায় নানা অনিয়ম। বিভিন্ন যায়গা থেকে নিম্নমানের গোখাদ্য ও ভূষি ক্রয় করে প্রতিষ্ঠানটির গোডাউনে প্যাকেট করা হচ্ছে গাজিপুরের গোল্ডেন ফুড প্রোডাক্টসের নামে।

নিম্নমানের ভূষির এই বস্তায় অবৈধভাবে বি এস টি আইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে যা ভোক্তাদের সাথে চরম প্রতারণার শামিল। এছাড়া পণ্যের মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য ভালো পণ্যের সাথে মিশিয়ে বিক্রয় করা হচ্ছিল। নকল ভূষি তৈরি করে বাজারজাত করা ও এসমস্ত অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে নকল ভেজাল পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলমগীর হোসেন, জেলা মার্কেটিং অফিস, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

Please Share This Post in Your Social Media

ভোক্তা অধিকার এর অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা

প্রকাশ : ০২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬