১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির সভা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / 38
মোজাম্মোল হক,নোয়াখালী
ঈদুল আযহা পরবর্তী সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায়, নোয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে জন্য জেলা কমিটি’ এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এবং মাস্কবিহীন কেউ ঘুরাফেরা না করে, বাজারে মার্কেটে কেউ মাস্কবিহীন চলাফেরা না করে। বিক্রেতাগণ সেবা প্রদানকারীগণ কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং মাস্কবিহীন কারো নিকট পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা যাবে না। বাস,সিএনজি,অটোরিক্স,চালক ও যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এ সিদ্ধান্তসমূহ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের সচেতনতা একান্ত কাম্য।





















