গৌরীপুরে ১১টি গরু চুরি, খামারীরা দিশেহারা।
- প্রকাশ : ০১:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের সিন্ডিকেট এক রাতে ছয় কৃষকের গোহাল ঘর থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায় মঙ্গলবার পহেলা বৈশাখের প্রথম প্রহরে শেষ রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কম্বাইল গ্রামের মৃত সুরুজ আলীর ছেলো কামাল হোসেন(৪০) বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন। গরু চুরি ঠেকাতে কৃষকরা গোহাল ঘরে রাত্রি যাপন করেও তাদের গরু রক্ষা করতে পারছেন না।
এই প্রসঙ্গে গৌরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। জড়িতদের শনাক্ত ও চুরাইকৃত গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। রেজার সূত্রে জানা যায় রামগোপালপুর ইউনিয়নের কুম্বাইল গ্রামে মঙ্গলবার ভোর তিনটা থেকে চারটার মধ্যে চোরের কামাল হোসেনের ঘর থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুইটি গাভি নিয়ে যায়। ঐ রাতে কুম্বাইল গ্রামের মৃত আব্দুল খালেকের পু্ত্র রুস্তম মিয়ার গোহাল ঘর থেকে এক লক্ষ্য টাকা মূল্যের ষাঁড় গরু ও তার ভাইয়ের ঘর থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের একটি ষাঁড় ও একটি গাভি গরু চুরি হয়।
মৃত হাসান আলীর পু্ত্র আব্দুল আজিজের ঘর থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুইটি গাভি ঘরু বিশ্বনাথপুর গ্রামের মৃত মতিউর রহমান ফকিরের পু্ত্র মোজাম্মেল হকের গোহাল ঘর থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভি গরু নিয়ে যায়।একই গ্রামের মোঃ ইব্রাহিম হোসনের পুত্র নবী হোসেন জানান গোহালের গরু রক্ষা করতে তার এখন গোহাল ঘরে রাত্রি যাপন করতে হয়। অপরদিকে একই রাতে রামগোপালপুর ইউনিয়নের মৃত জিলফজ আলীর পুত্র আব্দুল হেলিমের প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়েছে। একই ইউনিয়নে কিছুদিন পূর্বে বিশ্বনাথ পুরে আবদুল গনির পু্ত্র শহিদুল ইসলামের প্রায় ৫ লক্ষ্য টাকা মূল্যের দুইটি ষাঁড় গরু একটি বকনা বাছুর একটি গাভি গরু কুম্বাইল গ্রামের মামুন মিয়ার প্রায় ১ লক্ষ টাকা মূল্যের একটি ষাড় বাছুর ও পাঁচটি বকনা বাছুর চুরির ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।



















