০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

মোঃ আখতারুজ্জামান সোহাগ গাজীপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 4

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ আখতারুজ্জামান সোহাগ গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট-এ জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও মো. ফয়সাল।

অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় রিসোর্টের বিভিন্ন স্থান তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়, যাদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয়দের মধ্যে এ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশই মাদকবিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রকাশ : ০১:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬