১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শার পুটখালী সাদিপুর সীমান্তর বিশ্বাস বাড়ি-ভুলোট রাস্তাটি চোরাচালানের নিরাপদ রুট
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 33
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)প্রতিনিধি
দেশের দক্ষিন – পশ্চিমাঞ্চলের যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত ইউনিয়ন পুটখালী । সাদিপুর। আজো এই ইউনিয়নটি রয়েছে অযত্নে অবহেলায় । রাস্তাঘাট এর কোন উন্নয়ন হয়নি। নির্বাচনের সময় সংশ্লিষ্ট আসনের প্রার্থী রাস্তা ঘাট উন্নয়নের আশ্বাস দিলেও এর পর মেলেনা ৫ টি বছর সেই সব নির্বাচিত সংসদদের। এমনটি অভিযোগ গ্রামের অনেকের।
পুটখালী ভারত সীমান্তর একটি লাগোয়া গ্রাম। রাস্তা ঘাট এর উন্নয়ন না হওয়ায় এ পথে ভারত থেকে আসে প্রতিনিয়িত ফেনসিডিল, গাজা, মদ ও অন্যান্য চোরাচালানি পন্য। দুর্গম এই সীমান্ত এলাকায় পুটখালীর সাদিপুর ও বিশ্বাসপাড়া থেকে অগ্রভুলোট পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তা। এই রাস্তায় বর্ষায় এমন ভাবে কাদা পানি হয় যে, খালি পায়ে হাটা কস্টকর । অন্যদিকে একেবারে সীমান্তের কাছে হওয়ায় চোরাচালানিরা ইচ্ছামত এই রাস্তা ব্যবহার করে মাদক দ্রব্য অবাধে প্রবেশ করছে দেশে। সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা পোশাক পরে জুতা পায়ে এই কাদা পানি রাস্তায় তাদের দায়িত্ব কর্তব্যও সঠিক ভাবে পালন করতে পারছে না বলে এলাকাবাসি জানান।
পুটখালী গ্রামের জহির বিশ্বাস বলেন, পুটখালী থেকে অগ্রভুলোট পর্যন্ত রাস্তাটি অত্যান্ত খারাপ। বৃষ্টি হলে কাদাতে হাটা যায় না। এছাড়া এই মৌসুমের কৃষকের ফসল ও মোকামে উঠাতে না পেরে কম দামে বিক্রি করতে হচ্ছে। এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা কাদার জন্য তাদের শিক্ষাকেন্দ্রে উপস্থিত হতে তাদের খুব কষ্ট করে যেতে হয়। এছাড়া একেবারে সীমান্তের পাশে হওয়ায় রাস্তাটি চোরাচালানিদের জন্য অত্যান্ত সুবিধা। রাত্রে অত্যান্ত সুকৌশলে নিরাপদে ভারত থেকে ফেনসিডিল নিয়ে চোরাচালানিরা এই রাস্তাটি ব্যবহার করছে।
পুটখালী বিজিবি সদস্যদের সাথে আলাপ করলে তারা জানায় রাস্তাটি অত্যান্ত খারাপ। মানুষ খালি পায়ে হাটতে পারে না। তারপরও আমরা সীমান্ত চোরাচালানিদের রোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করছি।
পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান হাদিউজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ওই রাস্তাটি পাকা করনের কোন পদক্ষেপ আপাতত নেই। আর রাস্তাটি এলজিইডির।
স্থানীয়দের দাবি এ রাস্তাটি পাকা হলে আমরা আমাদের উৎপাদিত ফসল মোকামে তুলতে পারব। এবং যথাযথ মুল্য পাব। এছাড়া এই রাস্তাটি চোরাচালানিরা ও ব্যবহার করছে বলে তারা অভিযোগ উঠেছে।





















