১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বতমান পুলিশ বেপরোয়া কেন? সাংবাদিক এবং দায়িত্বরত পুলিশকে একই কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 50
অনলাইন ডেস্ক
অপরাধ ও অপরাধীর খবর জানতেও প্রতিনিয়ত পুলিশের শরণাপন্ন হতে হয় সংবাদকর্মীদের।
অথচ এই পুলিশের হাতেই প্রতিনিয়ত নির্যাতন, লাঞ্ছনা আর নাজেহাল হতে হচ্ছে দেশের পেশাদার সাংবাদিকদের। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে এভাবেই নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। পুলিশি আক্রোশ ছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্নীতি-অনিয়মের প্রতিবেদন করতে গেলে পড়তে হচ্ছে প্রতিবন্ধকতার মুখে। শিকার হতে হচ্ছে নির্যাতনের।সাংবাদিকদের ওপর এমন নির্যাতনের সংখ্যা নেহায়েত কম নয়। এসব হামলায় কখনো কখনো সাংবাদিকদের প্রাণ দিতে হয়। সাংবাদিকদের ওপর অযাচিত আক্রমণ, সহিংস ঘটনার বিচারিক তদন্তে দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সংস্কৃতির কারণে নির্যাতনের ঘটনা কমছে না।পুলিশের হাতে শুধু সাংবাদিকরাই আক্রান্ত হচ্ছেন না। কিছুদিন আগে আদালতপাড়ায় পিতাকে বাঁচাতে গিয়ে পুলিশের হাতে নিরীহ তরুণীর শ্লীলতাহানি দেখেছে দেশবাসী। গাজীপুরে আসামিকে ধরে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে পুলিশ। পরে সন্ত্রাসীদের চাপাতির কোপে নিহত হন সেই যুবক। আর বিশ্ববিদ্যালয় ছাত্র লিমন-কাদেরদের দিয়ে র্যাব-পুলিশের অপকর্মের ফিরিস্তিও ভুলেনি কেউ। সম্প্রতি সাংবাদিকদের পেটানোর পর সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনাটি আবারও আলোচনায় আসছে। কারণ এ হত্যাকাণ্ডের তদন্তে কোনো সুরাহা হচ্ছে না। রহস্য উদঘাটনে পুলিশ ও সরকারের নির্লিপ্ত থাকার ব্যাপারটি উঠে আসছে। সাংবাদিক হত্যা বিষয়টিও এখন নতুন কোনো ইস্যু নয়। এর আগে দক্ষিণাঞ্চলে সাংবাদিক মানিক সাহা, হুমায়ূন কবির বালু, শামছুর রহমান, গৌতম দাসদের হত্যা করা হয়েছে। অনেক নির্যাতন-হত্যার মধ্য দিয়েই সাংবাদিকদের এগুতে হচ্ছে। স্বার্থসিদ্ধির প্রয়োজনে ব্যবহৃত পুলিশ বাহিনীটি নিজেদের অজান্তেই বেপরোয়া হয়ে উঠছে। আর সে কারণেই ভাড়াটে মাস্তানদের মতো সময়ে সময়ে, সরকারের প্রয়োজনে পুলিশ হয়ে উঠছে ‘পেটুয়া বাহিনী’ হিসেবে। কেউ কেউ বলেন, অতি উৎসাহী পুলিশ সরকারকে ডোবানোর জন্য এ কাজগুলো করছে। সাংবাদিক এবং পুলিশের মধ্যে বন্ধুত্বসুলভ সৌহার্দ্যরে সেতু তৈরি করাই এখন সরকারের দায়িত্ব।
























