১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / 33
মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়িতে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দেওটি ইউনিয়নের দক্ষিণ দেওটি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাজনেহার বেগম( ৫৫)। তিনি ওই গ্রামের পি.ডি. বি এর অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহেরের স্ত্রী। ঘটনার পর থেকে আবু তাহের পলাতক রয়েছে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন । এই ঘটনায় নিহতের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে পিতাকে আসামী করে মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহের( ৬৫) সঙ্গে তার স্ত্রী চার সন্তানের জননী তাজনেহার বেগমের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। নিহতের ছেলেও মামলার বাদী রুবেল হোসেন জানান, কিছুদিন পূর্বে তারা একটি জমি কিনেন। এ নিয়ে তার বাবা আবুল তাহের তার মা তাজনেহার বেগম ও তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়েছিলো। গত তিনদিন আগে তাজনেহার বেগম এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু তাহের তাকে হত্যার হুমকি দেয়। সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কোনো এক সময়ে আবু তাহের ঘুমের মধ্যে তাজনেহার বেগমকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে দরজা খোলা রেখে পালিয়ে যায়। সকালে পরিবারের লোকজন তাজনেহারের শয়ন কক্ষে গিয়ে বিছানার উপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সোনাইমুড়ী থানা পুলিশে কে খবর দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল বলেন, দীর্ঘদিন যাবৎ আবু তাহের ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোনাইমুড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত গৃহবধূর ছেলে রুবেল হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেছেন।





















