পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দুর্গাপুরে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন।
- প্রকাশ : ০১:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 11
বলাই চন্দ্র পাল, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১১ মে, ২০২৬) সকালে দুর্গাপুর উপজেলা রোডে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত অধিকার আদায়ে বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ হিসেবে সম্বোধন করা বন্ধ করে উচ্চশিক্ষিত পেশাজীবী হিসেবে সামাজিক মর্যাদা প্রদান।
হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার সময় নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা।
চাকরির নিরাপত্তা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ।
ফারিয়া দুর্গাপুর শাখার নেতৃবৃন্দ মানববন্ধনে বলেন, ওষুধ শিল্পের প্রসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।










