ফুলপুরে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার।
- প্রকাশ : ১০:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 9
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চুরির মামলার তদন্তে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দায়ের হওয়া একটি চুরির মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে জড়িত দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার খরমপুর এলাকার শিমুল ওরফে সুমন মিয়া (৩০) এবং নোয়াপাড়া এলাকার আক্রাম হোসেন ওরফে বাবু (৩০)।
জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে শেরপুরে অভিযান চালিয়ে একটি স্বর্ণের আংটি, দুটি মোবাইল ফোন, একটি রুপার চেইন, এক জোড়া রুপার নুপুর, নগদ ৪৯ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি স্লাইরেঞ্জ উদ্ধার করা হয়। ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










