০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষ্ণ কুমার কুন্ডু , নীলফামারী জেলা।
  • প্রকাশ : ০১:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 7

কৃষ্ণ কুমার কুন্ডু , নীলফামারী জেলা। 

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি ও মৌচাষ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌমাছির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০ টায় নীলফামারী সদরে মকবুল হোসেন সুপার মাকেটে স্কাই ভিউ এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, নীলফামারী সদর উপজেলা পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, মৌচাষি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনেই ভূমিকা রাখে না, বরং পরাগায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নে মৌচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৌচাষিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মৌচাষ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালিও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : ০১:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬