০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুর বটবটির চাপায় ৪ বছরের শিশু নিহত
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০১:৪১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 10
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার উত্তর পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোনায়েম ওই গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির সামনে পল্লি রাস্তায় একটি ভটভটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কয়েকজন শিশু পাশেই খেলাধুলা করছিল।
হঠাৎ চালক বিহীন অবস্থায় ভটভটিটি ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে চলতে শুরু করে। এ সময় শিশুটি ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










