১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / 38
সাব্বির হোসেন,শরনখোলা(বাগেরহাট)
ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শরনখোলা উপজেলা শাখার কমিটি গতকাল সোমবার (১০–০৮–২০২০) তারিখে গঠিত হয়। কমিটি অনুমোদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি আল হাফিজ সোহাগ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শরনখোলা উপজেলায় যারা কমিটিতে আছেন তারা হচ্ছেন সমন্বয়ক শুকুর আমিন সহ–সমন্বয়ক সাব্বির হোসেন, রিয়াদুল ইসলাম, কাইউম হোসেন তায়েফ এবং ১২ জন সন্মানিত সদস্যবৃন্দ নিয়ে কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে ২ মাসের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি পেয়ে শরনখোলা উপজেলার দায়িত্বপ্রাপ্তরা জানান আমাদের দায়িত্ব দেওয়ার জন্য বাগেরহাট জেলা কমিটি কে ধন্যবাদ জানাই।এবং বলেন আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবো দেশ রক্ষায় দেশের কাজে আমাদের জীবন বাজি রাখব।এবং সংগঠনকে দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।





















