১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। 

জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 8

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলা পুলিশেরআয়োজনে পুলিশের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা আমার পুলিশ আমার দেশ,   সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব   করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানজিলা শেলী, সভানেত্রী, পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), গোপালগঞ্জ।

বিশেষ অতিথি    হিসেবে উপস্থিত ছিলেন জনাব জারিন তাসনিম নুসরা, সহ-সভানেত্রী, পুনাক, গোপালগঞ্জ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) জনাব কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মো. নাফিছুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।আয়োজক সূত্রে জানা যায়,

এমন আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পুলিশ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, সাংস্কৃতিক চর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জেলা   পুলিশের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশের বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। 

প্রকাশ : ০২:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬