শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জামায়াতের মহিলা বিভাগ
- প্রকাশ : ০২:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 6
মোঃ তৌহিদুল ইসলাম।
রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জামায়াতের মহিলা বিভাগ। শনিবার ২৩ মে দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার মহিলা বিভাগ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিভাগ এর সহ সেক্রেটারি খাদিজা পারভীন এর সঞ্চালনায় এবং জেলা সভানেত্রী সালমা পারভীন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অঞ্চল টিম সদস্য বিউটি ইয়াসমিন, অধ্যাপক মনোয়ারা বেগম,অঞ্চল পরিচালক অধ্যাপক মাসুমা পারভীন, জেলা সহ সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান (শালিখা) তহমিনা আক্তার।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের ৩ মাসে খুন ধর্ষন এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বিগত ফ্যাসিবাদ সরকারকেও ছাড়িয়ে গেছে।এর একমাত্র কারন আমরা দেখছি সঠিক বিচার ব্যবস্হা না থাকা।তাই সরকারের প্রতি আহবান জানাচ্ছি, মাগুরার আছিয়া সহ শিশু রামিসা ধর্ষন ও খুনের দ্রত বিচার করার জন্য। তানাহলে একসময় আমাদের মত লক্ষ কোটি মায়েরা রাস্তায় নামতে বাধ্য হবে।তখন সরকারের গদি সমলাতে হিমসিম খেতে হবে।









