১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, পালিয়ে গেছে একজন

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 7

মোঃ হেলাল উদ্দিন সরকার।

​ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. এহছানুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার টিকরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ​গ্রেফতারকৃত মো. এহছানুল হক ওই গ্রামের মৃত আব্দুল্লা ওরফে আব্দুল হকের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জয়নাল মিয়া (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সে একই গ্রামের নূর ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আবুল বাশার আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে টিকরী গ্রামে অভিযান চালান। এ সময় এহছানুল হকের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

​ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি জয়নাল মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, পালিয়ে গেছে একজন

প্রকাশ : ০২:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬