০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 2

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মে ২০২৬) সকালে বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ অর্জনকারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির সভাপতি মো. কায়েমুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ হারুন, আব্দুস সালাম মিয়া, এহসানুল হক শিপন এবং গোলাম শওকত সিরাজ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বৃত্তি ও সনদপত্র বিতরণ শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ

প্রকাশ : ০১:৩০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬