০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
তারাকান্দায় শিশু ধর্ষণ চেষ্টা, আটক ১
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাজার এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। অভিযোগে জানা যায় দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা মাসুম মিয়ার ছেলে সুজন মিয়া (২৫) এর বিরুদ্ধে পাশের বাড়ির আলমের ছন্দ (১০) বছর বয়সী কন্যা শিশুর সঙ্গে অসৎ আচরণের চেষ্টার অভিযোগ উঠে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
এই ঘটনার ব্যাপারে ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জের পক্ষে সেকেন্ড অফিসার এসআই লিটন জানান ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









