০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 3

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

‘জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে এলাকার উন্নয়ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় ৬ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৩৫৩ টাকার বাজেট উপস্থাপন করা হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন রায়হানের সভাপতিত্বে এবং ইউপি সচিব এনামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হাসান বাজেটের কপি প্যানেল চেয়ারম্যানের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যানের অনুমতিক্রমে ইউপি সচিব বাজেট পাঠ করে শোনান। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাজেটটি গৃহীত হয়।

সভায় বক্তারা জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

ইসলামপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশ : ০১:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬